সর্বশেষ

শেষ টি টোয়েন্টিতে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

  • 5:30 am - October 30, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ অক্টোবর-বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। তৃতীয় ম্যাচে অপরিবর্তিত থাকছে বাংলাদেশের স্কোয়াড।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানোর পর টি-টোয়েন্টি সিরিজে উল্টো রথে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। অথচ এই টি-টোয়েন্টি ফরম্যাটেই টানা ৪ সিরিজে উড়ন্ত ফর্মে ছিল টাইগাররা। উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামালো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।

সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৩১ অক্টোবর। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচেও ক্যারিবিয়ানরা জিতলে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটা হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে প্রথম দুই ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখেই তৃতীয় ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au