সর্বশেষ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

  • 9:34 pm - October 30, 2025
  • পঠিত হয়েছে:১৭৩ বার
সকলের কাছে আশির্বাদ চাইলেন রিয়াদের স্ত্রী। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ৩০ অক্টোবর-অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার কথা জানিয়ে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার।

জাতীয় দল থেকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানাযায়।  সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রী জান্নাতুল কাওসারের শেয়ার করা ছবি দেখে অসুস্থতার ব্যাপারটি প্রকাশ্যে এসেছে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’

শেয়ার করা ছবিতে রিয়াদকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তার স্ত্রী আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা এই সাবেক অধিনায়ক এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানান।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলে যাচ্ছেন রিয়াদ। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতেও ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন তিনি।

এই শাখার আরও খবর

মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…

শাহরুখ-সালমানের নায়িকা নগমা, নতুন চেহারায় কেন অবাক অনুরাগীরা?

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয়…

গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন

সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…

চীনে বিদেশি জাহাজে আগুন, ২০ জনের মৃত্যু

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার…

ফায়ারিং অনুশীলনে নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক পিয়াসের জানাজা ও দাফন নোয়াখালীর কবিরহাটে…

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au