শেরে বাংলার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ…
মেলবোর্ন, ৪ নভেম্বর- পঞ্চগড় -১ আসনটি সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কারণে বিশেষভাবে পরিচিত। এই আসন থেকে ৫ বার এমপি হয়েছেন তিনি।
বয়োঃবৃদ্ধ জমির বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সঙ্গে আছেন। তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়। এই আসন থেকে জয়ী হয়ে তিনি এর আগে গণপূর্ত মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হয়েছেন।
এবার আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে। নওশাদ প্রথমবারের মতো বাবার আসনে ভোট করবেন।
এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির হয়ে লড়তে পারেন সারজিস আলম। যিনি দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক।
সোমবার বিএনপির ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল, যিনি ঠাকুরগাঁও-১ থেকে লড়বেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au