বাংলাদেশ

চাপের মুখে প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষকের পদ বাদ দিল সরকার

  • 1:32 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ নভেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাতিল করেছে সরকার। নতুনভাবে সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগের বিধান আর রাখা হয়নি।

গতকাল (রোববার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গেজেট আকারে সংশোধিত বিধিমালা প্রকাশ করেছে। এর মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই আগের ঘোষণায় পরিবর্তন আনা হলো।

এর আগে ২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত মূল বিধিমালায় চার ধরনের শিক্ষকের পদ রাখার কথা বলা হয়েছিল-
১. প্রধান শিক্ষক
২. সহকারী শিক্ষক
৩. সহকারী শিক্ষক (সংগীত)
৪. সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)

কিন্তু নতুন সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-এই দুই পদের কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, আগস্টে প্রজ্ঞাপন জারির পর থেকেই ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সংগীত শিক্ষক নিয়োগের বিষয়ে আপত্তি জানায়। তাঁরা বিভিন্ন সভা, সেমিনার ও বিক্ষোভ সমাবেশে দাবি তোলেন যে, সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে। এমনকি আন্দোলনেরও হুমকি দেন তাঁরা।

চাপের মুখে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে এবং অবশেষে সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ বাদ দেওয়া হয়।

শিক্ষাবিদরা বলছেন, এ সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাঁদের মতে, সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা এখন উপেক্ষিত হলো।

অন্যদিকে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রয়োজন ও বাস্তবতার আলোকে বিধিমালা সংশোধন করা হয়েছে, এবং ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী পুনর্বিবেচনার সুযোগও থাকবে।

 

এই শাখার আরও খবর

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ

মেলবোর্ন, ১ মে- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৩০…

বছর শেষে দেশে ফিরতে আশাবাদী সাকিব

মেলবোর্ন, ১ মে- দীর্ঘ সময় ধরে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে নিজেই সম্ভাব্য সময়সীমার ইঙ্গিত…

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভিসা…

সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্তের আশঙ্কা ছিল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১ মে- জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই তারা অনেক বিষয়ে আপস করেছিলেন…

৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

মেলবোর্ন, ১ মে- বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নতুন এক মাইলফলক স্থাপন করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au