লিড নিউজ

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

  • 1:46 am - November 04, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো যৌথ সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ নভেম্বর- আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে পরিকল্পিতভাবে “জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন” তকমা লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দেশের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সংগঠন। তাঁদের দাবি, এসব অপতৎপরতার মাধ্যমে দেশের আবহমান ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য নষ্টের চেষ্টা চলছে।

আজ সোমবার সকালে রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সম্মেলনে অংশ নেয় ইসকন বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সনাতন পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসহ একাধিক সংগঠন।

সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেন,
“ইসকন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক আধ্যাত্মিক প্রতিষ্ঠান। আমাদের বিরুদ্ধে ছড়ানো সব

অভিযোগই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের শান্তিপ্রিয় মানুষদের বিভ্রান্ত করার প্রচেষ্টা।”
ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মাচারী লিখিত বক্তব্যে জানান, ইসকন দীর্ঘদিন ধরে অহিংসা, মানবসেবা ও

ভ্রাতৃত্ববোধের বার্তা প্রচারে নিবেদিত। তিনি অভিযোগ করেন,
“সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ইসকন সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য ও গুজব ছড়ানো হচ্ছে। পাশাপাশি মন্দির, আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে টার্গেট করে ভক্তদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনাও ঘটছে।”

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, এসব গুজব ও উসকানিমূলক প্রচারণা শুধু ইসকন নয়, দেশের সামগ্রিক ধর্মীয় সম্প্রীতিকে বিপন্ন করছে।

তাঁরা শান্তি ও সম্প্রীতি রক্ষায় তিন দফা দাবি জানান-

১. সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ,
২. সব মন্দির, মঠ, আশ্রমসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করা,
৩. সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে কঠোর পর্যবেক্ষণব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহসভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি হীরেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, সেটি ধ্বংসের যে কোনো চেষ্টা দেশের জন্য অশনিসঙ্কেত হিসেবে দেখা উচিত।

 

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au