সর্বশেষ

ধর্মীয় ঘৃণা ছড়ালে টেলিযোগাযোগ আইনে কঠোর শাস্তির প্রস্তাব

  • 6:42 pm - November 06, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার অধ্যাদেশের এই খসড়া প্রকাশ করেছে। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৬ নভেম্বর- ইন্টারনেট বা টেলিযোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এ প্রস্তাব করা হয়েছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’–এর খসড়ায়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার অধ্যাদেশের এই খসড়া প্রকাশ করেছে। অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।

অধ্যাদেশের ৬৬(ক) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী যদি টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি ব্যবহার করে দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করে, অথবা ধর্মীয় ও সাম্প্রদায়িক ঘৃণামূলক কিংবা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে, তবে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।

ধারায় আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া, রাষ্ট্রের সার্বভৌমত্ব নস্যাৎ করার প্রচেষ্টা, স্যাটেলাইট বা টেলিযোগাযোগ ব্যবস্থায় হ্যাকিং বা বিঘ্ন সৃষ্টি, কিংবা দেশের অর্থনৈতিক বা নিরাপত্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত করা হলে অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, যদি কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসব অপরাধের ক্ষেত্রে নিয়ন্ত্রক কমিশনের নির্দেশ তাৎক্ষণিকভাবে না মানে, তবে তারাও সমানভাবে দায়ী থাকবে এবং একই শাস্তির মুখোমুখি হতে পারে।

ধারা ৬৯(ক)-এ উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি যদি টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রপাতি ব্যবহার করে অশ্লীল, হুমকিমূলক বা গুরুতরভাবে অপমানকর বার্তা পাঠান, অথবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতিমূলক বার্তা পাঠান, তবে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড হতে পারে। গুরুতর ক্ষেত্রে এ শাস্তি বাড়তে পারে।

ধারা ৭০-এ বলা হয়েছে, অযৌক্তিকভাবে অন্য ব্যক্তিকে বারবার ফোন করে বিরক্ত করলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড হতে পারে।

অধ্যাদেশের খসড়াটি নিয়ে মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা ই-মেইলে পাঠাতে পারবেন: secretary@ptd.gov.bd, অথবা ডাকযোগে— সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au