সর্বশেষ

প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, উদীচীর প্রতিবাদ

  • 3:55 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ নভেম্বর- প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলেছে, এই সিদ্ধান্ত দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে একপেশে ও অসম্পূর্ণ করে তুলবে এবং শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুতর বাধা সৃষ্টি করবে।

শুক্রবার এক বিবৃতিতে উদীচী নেতারা বলেন, শিক্ষা শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অর্জনের বিষয় নয়; বরং শিশুর মানসিক, নৈতিক, শারীরিক ও সৃজনশীল বিকাশের জন্য সংগীত ও শরীরচর্চা অপরিহার্য। তাই এসব বিষয়ে শিক্ষক নিয়োগ বন্ধ করা জাতীয় শিক্ষানীতির চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, চারু ও কারুকলা এবং শরীরচর্চার মতো বিষয়গুলো উপেক্ষিত থেকে আসছে। সাম্প্রতিক সময়ে এই বিষয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগে কিছুটা আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু হঠাৎ করে নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত শুধু শিক্ষাব্যবস্থার ভারসাম্য নষ্ট করবে না, বরং নতুন প্রজন্মকে সংস্কৃতিবিমুখ ও সৃজনশূন্য করে তুলবে।

উদীচীর নেতারা বলেন, সংগীত ও শরীরচর্চা কেবল আনন্দ বা বিনোদনের বিষয় নয়, এগুলো মানবিক গুণাবলি, শৃঙ্খলা, দলগত চেতনা ও সৃষ্টিশীলতা বিকাশের মূল ভিত্তি। শিশুর চরিত্র গঠন ও নৈতিক শিক্ষা জোরদারে এই বিষয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তাই তারা দ্রুত সিদ্ধান্তটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং প্রাথমিক শিক্ষায় সংস্কৃতি ও ক্রীড়াচর্চাকে বাধ্যতামূলক অংশ হিসেবে পুনর্বহালের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে উদীচী আরও জানিয়েছে, একটি সুস্থ, মানবিক ও নান্দনিক সমাজ গঠনে ছোটবেলা থেকেই শিশুদের সাংস্কৃতিক শিক্ষায় যুক্ত করা জরুরি। সরকার যদি সত্যিই সৃজনশীল ও মুক্তচিন্তার নাগরিক গড়ে তুলতে চায়, তাহলে সংগীত ও শরীরচর্চার শিক্ষাকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া চলতে পারে না।

উদীচী আশা প্রকাশ করেছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চাকে অপরিহার্য বিষয় হিসেবে ধরে রেখে যথাযথ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au