সর্বশেষ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষে টটেনহ‍্যামের কাছ থেকে হার এড়ালো ম্যানইউ

  • 5:47 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর- গত মে মাসে ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টটেনহ্যাম হটস্পার। আজ তাদেরই মাঠে সেই হারের প্রতিশোধ নেওয়ার বেশ কাছে ছিল রুবেন অ্যামোরিমের দল। কিন্তু শেষ দিকে দুই গোল হজম করে হারের চোখ রাঙানি দেখছিল তারা। তবে মাথিয়াস ডি লিটের গোলে রক্ষা পেল ম্যানচেস্টার ক্লাব।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে নাটকীয় পাঁচ মিনিট শেষে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ১১তম রাউন্ডের খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

৩২তম মিনিটে সাবেক ব্রেন্টফোর্ড কোচ থমাস ফ্রাঙ্কের দলকে পেছনে ফেলেন ব্রায়ান এমবেউমো। চলতি বছর লিগে কেবল তিনটি হোম ম্যাচ জেতা টটেনহ্যাম হাফ টাইমে দর্শক-সমর্থকদের দুয়োতে ভেসে গেছে।

তবে আশার আলো দেখায় স্বাগতিকরা। বদলি নেমে মাথিস টেল ৮৪তম মিনিটে সমতা ফেরান। তারপর স্টপেজ টাইমের প্রথম মিনিটে রিচার্লিসনের ডিফ্লেক্টেড শট জাল কাঁপালে জয়ের আশা জাগায় টটেনহ্যাম।

নাটক তখনো বাকি ছিল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়ান ডি লিট। তাতে হার এড়িয়ে টানা পাঁচ ম্যাচ অজেয় থাকে ম্যানইউ।

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au