সর্বশেষ

কামিন্স স্কোয়াডে ফিরলেও দলের অধিনায়ক আমি: মিচেল মার্শ

  • 5:51 am - November 09, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ নভেম্বর-ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এমন সিরিজ হারের পরই বেশ বিব্রতকর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শকে।

ম্যাচ পরবর্তী আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার–ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি হঠাৎ করেই মার্শের কাছে জানতে চান, আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মার্শ নাকি প্যাট কামিন্স? গিলক্রিস্টের এমন প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যান মার্শ।

তিনি অবশ্য তাৎক্ষণিক নিজেকে সামলে নিয়ে বলেন, ‘ভালো প্রশ্ন, গিলি। আমার মনে হয়, আমি থাকব।’ গিলক্রিস্ট তখন পাল্টা জিজ্ঞেস করেন, ‘মানে তুমিই অফিশিয়ালি টি–টোয়েন্টি অধিনায়ক, কামিন্স খেললে তোমার অধীনেই খেলবে?’ জবাবে মার্শ বলেন, ‘হ্যাঁ, তাই মনে হয়।’

২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। যদিও দলকে সেমিফাইনালে নিতে পারেননি তিনি। এরপরও তার প্রতি আস্থা রেখেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। গত বিশ্বকাপে কামিন্সও খেলেছেন মার্শের অধীনে। ফলে কামিন্স ফিরলে মার্শের অধিনায়কত্ব হারানোরও শঙ্কা নেই।

আগামী বিশ্বকাপের আগে আর কোনো টি–টোয়েন্টি সিরিজ নেই অস্ট্রেলিয়ার। ফলে আসন্ন বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকেই নির্বাচকরা চূড়ান্ত স্কোয়াড বেছে নিতে পারেন। মার্শের বিশ্বাস তার দল এখন অনেকটাই স্থিতিশীল। তাই বিগব্যাশের পারফরম্যান্সে বড় কোনো পরিবর্তন আসবে না।

বিগ ব্যাশে নিজের দল পার্থ স্কর্চার্সের হয়ে খেলে থাকেন মার্শ। সেই দল নিয়েও আশাবাদী মার্শ। তিনি বলেন, ‘আমাদের পূর্ণ শক্তির দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বিগব্যাশে আসলে উপভোগ করার একটা সুযোগ, আশা করি পার্থ স্কোর্চার্স এবারও জিতবে।’

এই শাখার আরও খবর

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণের মূল কারণ নিম্নমানের পাকিস্তানি গোলাবারুদ

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হওয়ার পেছনে চীনে তৈরি ট্যাংকের ত্রুটি নয়, পাকিস্তান থেকে আমদানি করা কথিত নিম্নমানের…

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম, ইউরোপেও উষ্ণতম আগস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। চলতি বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড রাখা শুরুর পর ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার হয়েছে। জুন থেকে আগস্ট…

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৯২

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন।…

ময়মনসিংহে যুবককে পেট্রল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দগ্ধ অবস্থায় পাশের জলাশয়ে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি…

কাচের ছাদ ধসে তরুণের মৃত্যু, কঠোর শাস্তির দাবি পরিবারের

অস্ট্রেলিয়ার পার্থে কার্টিন ইউনিভার্সিটিতে নির্মাণাধীন কাচের ছাদ ধসে ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যুর মর্মান্তিক ভিডিও প্রকাশ করেছে আদালত। ছাদ ধসে ২০ মিটার নিচে পড়ে…

রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au