বাংলাদেশ

অংশগ্রহণমূলক গণতন্ত্র পুনরুদ্ধার না হলে দেশে ফিরব না: শেখ হাসিনা

  • 6:29 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:২১৬ বার
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাফিক্স ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১২ নভেম্বর- বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে তার প্রত্যাবর্তন নির্ভর করছে “অংশগ্রহণমূলক গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা”, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, এবং একটি অবাধ, নিরপেক্ষ ও সর্বজনীন নির্বাচনের আয়োজনের উপর।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা পিটিআই-কে দেওয়া একান্ত ইমেইল সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে, অনির্বাচিত মুহাম্মদ ইউনুস প্রশাসন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বিপন্ন করছে এবং চরমপন্থী গোষ্ঠীগুলিকে সাহস জোগাচ্ছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতির সঙ্গে নিজের সরকারের নীতির তুলনা করে হাসিনা বলেন, “ঢাকা-নয়াদিল্লির সম্পর্কটি ছিল বিস্তৃত ও গভীর। এই সম্পর্ক এমন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যে, ইউনুসের এই সাময়িক শাসনকালীন দুঃসাহসিকতা তা নষ্ট করতে পারবে না।”

প্রাক্তন প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধারই তার প্রত্যাবর্তনের একমাত্র শর্ত। আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এবং নির্বাচনী প্রক্রিয়ায় দলটির অংশগ্রহণ বাধাগ্রস্ত হলে দেশে ফেরার প্রশ্নই ওঠে না।

হাসিনার এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন ইউনুস সরকারের মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত গ্রেফতার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ক্রমশ বাড়ছে।

এই শাখার আরও খবর

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au