সর্বশেষ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

  • 11:20 pm - November 12, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- চট্টগ্রাম নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ছাত্রলীগের কিছু সদস্য সেখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে, সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযান শেষে বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্সও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র জানায়, একটি ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছিল যে, কয়েকজন ব্যক্তি নওফেলের বাসায় জড়ো হচ্ছেন লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে। সে তথ্যের সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ‘ক্যাফে মিলানো’ নামের একটি রেস্তোরাঁয় কাজ করতেন, যা নওফেলের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ যৌথভাবে পরিচালনা করতেন। রেস্তোরাঁটি গত বছরের ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকলেও অনলাইনে খাবার বিক্রি অব্যাহত ছিল।

মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au