সর্বশেষ

মুশফিকই বাংলাদেশের মিস্টার ক্রিকেট: হাবিবুল বাশার

  • 4:54 am - November 17, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ নভেম্বর-অস্ট্রেলিয়ানরা মাইক হাসিকে বলে ‘মিস্টার ক্রিকেট।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, নির্বাচক ও বর্তমানে ‘হেড অফ গেম ডেভোলপমেন্ট’ হাবিবুল বাশার সুমন মনে করেন মুশফিকুর রহিম হলেন বাংলাদেশের ‘মিস্টার ক্রিকেট।’

মুশফিকুর রহিমের স্মৃতিচারণ করতে গিয়ে হাবিবুল বাশার দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘পরের বছরগুলোয় মুশফিকের ওঠানামা হয়েছে অনেক। তার ক্যারিয়ারের অনেক ফেইজও গেছে। শুরুর দিকে সে সবার মতই ছিল। পরে যতদিন গেছে ততই জানা হয়েছে মুশফিক বাকিদের চেয়ে আলাদা। ও নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছে। ক্রিকেটের তত মুশফিকের ডেডিকেশন, প্যাশন তত বেড়েছে। মাইক হাসিকে বলা হতো ‘মিস্টার ক্রিকেট।’

‘আমার মনে হয় মুশফিককেও যদি বলা হয় মিস্টার ক্রিকেট, তাহলে অত্যুক্তি হবে না। মুশফিকের জীবনে ক্রিকেটই শেষ কথা। তার ভাললাগা, ভালবাসা, শখ, পছন্দ, বিনোদন, অবসর, চিন্তা-ভাবনা আমার মনে হয় সবই ক্রিকেট। অফকোর্স তার পার্সোনাল লাইফ আছে। তারপরও আমাকে যদি বলা হয়, মুশফিকের সব কিছুতেই প্রথম ও শেষ হলো ক্রিকেট। ক্রিকেটকে ঘিরেই তার সবকিছু। এজন্যই শুরুর সাথে আজকের মুশফিকের অনেক মিল। সে প্রথমদিন যেমন পরিশ্রমী ছিল, প্র্যাকটিসে, প্র্যাকটিসের বাইরে আগে ও পরে যত পরিশ্রম করেছে, বাড়তি ঘাম ঝরিয়েছে, এখনই ঠিক তাই করে। সম্ভবত আগের থেকে বেশিই করে।

মুশফিকের সাথে আপনার কোন বিশেষ স্মৃতি আছে কী? ‘ওরকম কিছু নেই। তবে আমরা প্রথম থেকেই জেনে যাই মুশফিক খুব ইমোশনাল। আর মাঠে টেন্সড থাকতো খুব। ওর টেনশন কাটাতে আমরা তাকে নিয়ে ফান করতাম। হালকা চটুল কখনো একটু আজেবাজে কথা বলে ওর মাইন্ডটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতাম। খোঁচাতাম। খুনসুঁটি করতাম। চটাতাম। কিছু বাজে কথাও বলতাম। সে লজ্জায় লাল হয়ে যেত। আমরা চাইতাম ওকে ফ্রি করতে।’

‘পরে আর বেশিদিন আমি খেলিনি। তারপর নির্বাচক হিসেবে দেখেছি- হি ইজ এ ইমোশনাল গাই। বাট ওর ইমোশনটাও ক্রিকেট নিয়ে। আমরা চাইতাম ও ভাল খেলুক। ও ভাল খেললে তার সাথে আনন্দ, কৌতুক করা যায়। খারাপ খেললে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে ফেলতো। আমরা চাইতাম সে ভাল খেলে উৎফুল্ল থাকুক। একটা উদাহরণ সেট করে গেছে। হি ইজ এ আইকন অফ আওয়ার ক্রিকেট। ডেফিনটলি, মুশফিক একটা উৎকৃষ্ট উদাহরণ। কোচদের জন্যেও মুশফিক আদর্শ ক্যারেক্টার। আমি নিশ্চিত বাংলাদেশের ক্রিকেট যত দিন থাকবে , মুশফিকের কথাও ততদিন থাকবে। সবাই মনে রাখবে একজন আদর্শ ক্রিকেট ক্যারেক্টার ছিল মুশফিকুর রহিম।

এই শাখার আরও খবর

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au