সর্বশেষ

নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের

  • 5:39 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ নভেম্বর-নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের মেয়েরা।

এদিন ধীরে-ধরে রক্ষণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল বাংলাদেশ। তবে স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম ম্যাচজুড়ে দাপট দেখিয়েছেন তিনি। ডিফেন্ডারের ভূমিকায় থাকলেও রেইডে গিয়ে পয়েন্ট তুলতে দেখা গেছে স্মৃতিকে।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উগান্ডা শারীরিক দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল। তবে লাল সবুজের মেয়েদের অভিজ্ঞতা ও ট্যাকটিকসের কাছে পেরে ওঠেনি তারা। তারপরও প্রথমার্ধে বেশ লড়াই করেছে আফ্রিকান অঞ্চলের প্রতিনিধিরা। এই অর্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২) এগিয়ে ছিল।

বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ খেলায় ছিল। এক সময় বাংলাদেশের অর্ধে ছিলেন কেবল স্মৃতি আক্তার। পয়েন্টেও ছিল সমতা, এমনকি এগিয়েও গিয়েছিল তারা। তবে ডু-অর-ডাই রেইডে দুইজনকে আউট করে দলকে ম্যাচে ফেরান স্মৃতি। এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে দুবার উগান্ডাকে অল-আউট করে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২-২২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় স্বাগতিক দল।

ম্যাচসেরা স্মৃতি আক্তার বলেন, ‘শুরুর দিকে কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই উগান্ডার সঙ্গে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের বুঝতে একটু সময় লেগেছে। এ কারণেই শুরুতে একটু অগোছালো মনে হয়েছে। ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি।’

দারুণ জয়ে আসর শুরু করা বাংলাদেশ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। বুধবার উগান্ডা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের সঙ্গে।

এই শাখার আরও খবর

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au