সর্বশেষ

আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ এ দল

  • 5:50 am - November 18, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার
আকবরদের জয় ৮ উইকেটে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ নভেম্বর-এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পাওয়া আকবর আলীরা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। জবাবে খেলতে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন জ্বলে উঠতে পারেননি হাবিবুর রহমান সোহান। ১৩ বলে ১০ রান করে আউট হন তিনি। জিসান ফেরেন ১৬ বলে ১০ রান করে। এরপর জুটি বাঁধেন জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংস।

২২ বলে ২৪ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন জাওয়াদ আবরার। এছাড়া অঙ্কন অপরাজিত ছিলেন ৩০ বলে ২৭ রানের ইনিংস খেলে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ ‘এ’ দল।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৭৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রকিবুল ও রিপন। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই বেশ ধুঁকেছে আফগানিস্তান। তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিপন। ৩ বলে ৪ রান করা ইমরানকে ফেরান তিনি। নিজের পরের ওভারে ফিরে আরো দুই উইকেট শিকার করেন এই পেসার।

১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান আর শুরুর চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে দারউইস রাসুলি ও ইজাজ আহমেদ উইকেটে থিতু হলেও তা যথেষ্ট ছিলো না। শেষ দিকে কায়েস আহমেদ ১২ রান করেন।

এই শাখার আরও খবর

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

নীলফামারীতে হিন্দু যুবক শ্যামল শর্মাকে পিটিয়ে হত্যা

নীলফামালীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটি গ্রামে এ ঘটনা…

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au