সর্বশেষ

তিন ফরম্যাটে বাংলাদেশের সহ অধিনায়কের নাম ঘোষণা

  • 6:52 am - November 19, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
টেস্ট মিরাজ ওয়ানডেতে শান্ত আর টি টোয়েন্টিতে সহ অধিনায়ক সাইফ হাসান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ নভেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের তিন ফরম্যাটে নতুন সহ-অধিনায়ক নিয়োগ দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সহ-অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আর টি–টোয়েন্টিতে এই ভূমিকা পাবেন সাইফ হাসান।

টেস্ট ফরম্যাটে শান্তর ডেপুটি হবেন মিরাজ। শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন মিরাজ, যার অধীনে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন শান্ত। চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মিরাজ।

টি–টোয়েন্টি দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ হচ্ছেন সাইফ হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে তার এই দায়িত্ব। এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখছে বিসিবি।

বিসিবির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, দলীয় নেতৃত্বে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। তিন ফরম্যাটে আলাদা সহ-অধিনায়ক নিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের দিকেও নজর দিচ্ছে বোর্ড।

এই শাখার আরও খবর

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au