সর্বশেষ

কোচ-ম্যানেজারকে ছাড়াই বাংলাদেশ হকি দলের বিশ্বকাপ যাত্রা

  • 6:57 am - November 19, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ নভেম্বর-২৮ নভেম্বর ভারতের চেন্নাই-মাদুরাইয়ে অ-২১ হকি বিশ্বকাপ শুরু হবে। বাংলাদেশ প্রথমবারের মতো হকির কোনো বিশ্বকাপে অংশ নিতে
ভারতে পৌঁছেছে তারা।

বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে ডাচ হেড কোচ আইকম্যান, ম্যানেজার লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) ও খেলোয়াড় মেহেদী হাসান যেতে পারেননি। তিন জন তিন কারণে দলের সঙ্গে রওনা হতে পারেননি। ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান নিজেই বিশ্বকাপ দলের ম্যানেজার হয়েছেন। তিনি সামগ্রিক বিষয়ে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলমান অবস্থায় হেড কোচ আইকম্যানের মা মারা যান। তিনি আজ হল্যান্ড যাচ্ছেন পারিবারিক কাজে। ২৪ নভেম্বর ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। আমি এখনো ভিসা পাইনি। খেলোয়াড় মেহেদী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় যেতে পারছে না।’

টুর্নামেন্ট শুরুর দশ দিন আগে বাংলাদেশ দল ভারতে পৌঁছাবে প্রস্তুতির জন্য। সেখানে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা। বিশ্বকাপের আগে পাঁচ দিন হেড কোচের তত্ত্বাবধানের বাইরে থাকবে বাংলাদেশ। আবার এক খেলোয়াড় ডেঙ্গুর জন্য ছিটকে যাওয়ায় দলীয় পরিকল্পনায় ব্যাঘাত। এ নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তান সিরিজ চলায় কোচ তখন যেতে পারেননি। পারিবারিক এই বিষয়টি বিবেচনায় করতেই হচ্ছে। কোচিং স্টাফরা তার নির্দেশনা অনুসরণ করবে। আমি কয়েক দিন পর গেলেও সহকারী ম্যানেজার ও আরো কর্মকর্তা যারা রয়েছেন তারা অভিজ্ঞ ও দক্ষ কোনো সমস্যা হবে না।’

অ-২১ হকি দল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। হকি ফেডারেশন এই দলকে কয়েক মাসের দীর্ঘমেয়াদী অনুশীলনের পাশাপাশি উন্নত মানের ডাচ কোচ এনেছে। মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থাও করেছিল। ফেডারেশনের পরিকল্পনা ছিল সুইজারল্যান্ডে পাঠানোর। ভিসা জটিলতায় ইউরোপ সফর হয়নি। ভেন্যুর পরিবেশ, আবহাওয়া ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য ১০ দিন আগে ভারতে রওনা হয়েছে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au