সর্বশেষ

মুশফিক সেঞ্চুরি করলে আমাদের জন্য বড় পাওয়া: ক্রীড়া উপদেষ্টা

  • 5:05 am - November 20, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ নভেম্বর-শততম টেস্টে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে নামা মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। তাকে অভিনন্দন জানিয়ে আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক ম্যাচে আগামীকাল শতরান করে মাইলফলকটিকে আরও স্মরণীয় করে তুলবেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে মুশফিকের হাতে স্মারক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ শততম টেস্ট খেললেন মুশফিক ভাই। ৯৯ রানে শেষ করেছেন। আগামীকাল যদি মুশফিক ভাই সেঞ্চুরি করেন, সেটি হবে আমাদের জন্য বড় পাওয়া।’

মুশফিকের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই দেখতাম দলের অবস্থা খারাপ হলেও মুশফিক ভাই যখন ব্যাট করতে নামতেন, মনে হতো এখন দল একটু ভরসা পাবে, রান আসবে, দল টিকে থাকবে।’

খেলা শেষে স্টেডিয়ামের মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেন ক্রীড়া উপদেষ্টা।

এই শাখার আরও খবর

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au