সর্বশেষ

দায়িত্ব নিয়েই আসিফ আকবরের বড় চমক

  • 5:09 am - November 20, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
সারা দেশে সাড়ে ৫০০ স্কুল খেলবে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ নভেম্বর-বিসিবি পরিচালক ও এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, প্রথমবারের মতো সারা বাংলাদেশে এবার সাড়ে পাঁচ শ স্কুল খেলবে। সেখানে সব খেলোয়াড়ের ডাটাবেজ থাকবে। আপনাদের সমস্যাগুলো আমাকে যত দ্রুত জানাতে পারবেন, তত দ্রুত সমাধান হবে। এখানে লালফিতার দৌরাত্ম্য নেই।

পঞ্চগড় জেলা স্টেডিয়ামে এইজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইনে ক্রিকেট সংস্থা ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল যেমন পৃথক হয়ে গেছে, তেমনি ক্রিকেটকেও পৃথক করা হবে। জেলা ক্রীড়া সংস্থার চাপ কমানোর জন্য জেলা ক্রিকেট সংস্থা করা হবে।

তিনি বলেন, আমাদের দেশের ৮৩ লাখ সন্তান মাদকাসক্ত। দেড় কোটি প্রবাসী দেশে নেই। তাদের পরিবারও দুর্বিষহ অবস্থায় আছে। অসুস্থসহ নানা কারণে দেশে মোট ৫ কোটি মানুষ কোনো অবদান রাখতে পারছেন না। তাই তরুণ প্রজন্মকে মাঠে আনার অনুরোধ জানান তিনি।

আসিফ আকবর বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমরা সম্প্রতি ক্রিকেটে মাদরাসা শিক্ষার্থীদের অ্যাড করেছি। পাকিস্তান, আফগানিস্তান ও ইন্ডিয়ায় কিন্তু মাদরাসা থেকেই ন্যাশনাল টিমে অনেকে খেলে।

তিনি আরো বলেন, যেসব মেয়েরা ক্রিকেট খেলতে চাইবে, তাদের জন্য যেকোনো ফ্যাসিলিটি ব্ল্যাংক চেক। ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের উন্নয়নে আমরা সব ধরনের সহায়তা দেব। বছরে ৮ মাসের ক্রিকেট ক্যালেন্ডার তৈরি করতে হবে।

আমাদের বাচ্চারা ১৫ থেকে ২০টি ম্যাচ যদি না খেলতে পারে, তাহলে এদেশে কোনোদিন ক্রিকেট মাথা তুলে দাঁড়াতে পারবে না। বিসিবির পরিচালক বলেন, আমি মূলত মিউজিকের লোক না, ক্রিকেটের লোক। আমি অনূর্ধ্ব ১৪ থেকে আসছি। অনূর্ধ্ব ১৮ পর্যন্ত খেলেছি। ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব। তবে জেলা ক্রীড়া সংস্থাকে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে, যেন এসবের সঠিক ব্যবহার করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বিসিবির পরিচালক হাসানুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী, কোচ, আম্পায়ার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au