রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ২০ নভেম্বর- বাংলাদেশ ও ভারতের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে অংশ নেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি অজিত দোভালকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বুধবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে জানায় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। তারা জানায়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ড. খলিলুর রহমান নিজের নেতৃত্বাধীন প্রতিনিধি দলসহ দোভালের সঙ্গে বৈঠকে বসেন। দুই পক্ষই চলমান আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ, সীমান্ত ব্যবস্থাপনা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা ও সাইবার ঝুঁকি মোকাবিলার মতো বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সিএসসির সপ্তম নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সম্মেলন বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে শুরু হয়ে মধ্যাহ্নভোজের পর সম্মেলন শেষ হবে। বৈঠক শেষে সেই দিনই খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তা জোট, যার লক্ষ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নিরাপত্তা সহযোগিতা জোরদার করা। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য। গত বছর মরিশাসে অনুষ্ঠিত অষ্টম নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়, যা এই অঞ্চলে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করেছে। সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নিয়ে আসছে।
এই বৈঠককে বাংলাদেশ ও ভারতের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা ভবিষ্যতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন, যা সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন ও আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au