সর্বশেষ

টি-টেনের ম্যাচে তাসকিনের ঝলক

  • 5:28 am - November 20, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ নভেম্বর-আবুধাবি টি-টেন লিগে বল হাতে ঝলক দেখিয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসারের উজ্জ্বল দিনে জয় পেয়েছে তার দল নর্দান ওয়ারিয়র্স। তারা হারিয়েছে আরেক বাংলাদেশি সাইফ হাসানের অ্যাস্পিন স্ট্যালিওনসকে।

বল হাতে উজ্জ্বল ছিলেন তাসকিন, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাস্পিন স্ট্যালিওনস। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাসকিনদের। শুরুতেই হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারায় নর্দান ওয়ারিয়র্স। এরপর ঝড় তোলেন জনসন চার্লস ও কলিন মুনরো। পরপর দুই ওভারে ৩৬ রান তোলেন তারা। অব্যাহত রাখেন রানের গতি।

চার্লস দেখা পান ফিফটির। মুনরো ও চার্লস মিলে গড়েন ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। নির্ধারিত ওভারে ১ উইকেটে ১১০ রান করে নর্দান ওয়ারিয়র্স।

চার্লস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৪ বলে চারটি করে চার ও ছক্কায় ৫৫ রান করে। অন্যপ্রান্তে মুনরো অপরাজিত ছিলেন দুইটি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৮ রান করে।

রান তাড়ায় ঝড়ো শুরু পায় অ্যাস্পিন স্ট্যালিওনস। প্রথম ওভারেই ২১ রান তোলে তারা। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন তাসকিন। এই ওভারে ৯ রান দেন তিনি। এরপর গুরবাজ ফিরেছেন ১১ বলে ২৯ রান করে৷ ষষ্ঠ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাটিংয়ে আসেন সাইফ হাসান। তাব্রেইজ শামসিকে দারুণ এক ছক্কা হাঁকান এই তরুণ তারকা।

নবম ওভারে বোলিংয়ে এসে আভিস্কা ফার্নান্দোকে সাজঘরে ফেরান তাসকিন। ওই ওভারে ১২ রান দিয়ে দুই ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তাসকিন। শেষ ওভারে সাইফকে আউট করেন শাহনেওয়াজ দাহানি। সাইফ করেন ১১ বলে ১৫ রান। শেষ পর্যন্ত ১১০ রানে থামে অ্যাস্পিন স্ট্যালিওনস। ৪ রানের জয় পায় তাসকিনের নর্দান ওয়ারিয়র্স।

এই শাখার আরও খবর

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au