বিশ্ব

ভারত-পাকিস্তানকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন ট্রাম্প

  • 5:40 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: বিবিসি

মেলবোর্ন, ২০ নভেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পরমাণু সংঘাত বন্ধ করতে তিনি দুই দেশের সরকারকে ৩৫০ শতাংশ শুল্কের হুমকি দিয়েছিলেন। ওয়াশিংটন ডিসিতে ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে তিনি এই তথ্য দিয়েছেন। ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান উভয়ই তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি দুই দেশের নেতাদের জানিয়ে দেন, যদি তারা যুদ্ধ চালায়, তবে প্রত্যেকের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, “তারা আমাকে বলেছিল, আমরা এটি পছন্দ করছি না। আমি জবাব দিয়েছিলাম, পছন্দ করুন বা না করুন, আমার কিছু যায় আসে না।” শুল্কের হুমকি প্রদানের কিছু সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে ফোন করেন এবং সংঘাত থামাতে রাজি হওয়ার কথা জানান। এরপর ভারতের প্রধানমন্ত্রীও ট্রাম্পকে ফোন করে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত থাকার কথা জানান। ট্রাম্প দাবি করেছেন, এই হুমকিই দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘাত ঠেকাতে কার্যকর ভূমিকা রেখেছে।

এই ঘটনা পেছনের প্রেক্ষাপট হিসেবে ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম উপজেলার বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন নিহত হন। হামলাকারী ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক ছিলেন।

সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। অভিযানে নিহত হন পাকিস্তানের ১৩ সেনাসদস্যসহ মোট ৫১ জন, আহত হন ৭৮ জন। এর দুই দিন পর পাকিস্তান পাল্টা ‘বুনিয়ান উন মারসুস’ অভিযান চালায়। এতে ভারতের ৫ সেনা ও ১৬ বেসামরিক নাগরিক নিহত হন।

এরপর ১০ মে ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ প্রথমবার বৈঠক করেন এবং ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন। পরে আরও দু’দফা দু’দিন করে যুদ্ধবিরতি বাড়ানো হয়। বর্তমানে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে আছে।

ট্রাম্প এর আগে অনেকবার দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধ ঠেকিয়েছেন। পাকিস্তানের সরকার এই দাবির সত্যতা স্বীকার করেছে, তবে ভারত এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

সূত্র: জিও টিভি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au