রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ২১ নভেম্বর- খুলনার আদালতপাড়া এলাকা থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান ফটকের সামনে পথচারীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বস্তু দুটি সংগ্রহ করে পরীক্ষা করে।
পুলিশ জানায়, সন্দেহজনক দুটি গোলাকৃতি বস্তু রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেগুলো দেশে তৈরি বিস্ফোরক হতে পারে। পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে সেগুলো সক্রিয় ছিল কি না।
ঘটনার সময় আদালতপাড়ায় স্বাভাবিক কার্যক্রম চলছিল। বস্তু উদ্ধারের পর কিছুক্ষণ এলাকা দিয়ে চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ বলছে, কারা কী উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au