লিড নিউজ

শক্তিশালী ভূমিকম্পের সাক্ষি হলো বাংলাদেশ, তিন পথচারী ও এক শিশুর মৃত্যু

  • 6:16 pm - November 21, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ নভেম্বর- ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন এতটাই তীব্র ছিল যে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকে বলেছেন, সাম্প্রতিক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে তীব্র অনুভূত ভূমিকম্পগুলোর একটি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঘোড়াশালের কাছাকাছি এলাকা। ছবিঃ আবহাওয়া অধিদপ্তর

ভূমিকম্প শুরু হতেই ঢাকার বহুতল ভবনগুলো দুলতে থাকে। অফিস, স্কুল ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসে। মোহাম্মদপুরের বাসিন্দা শায়লা পারভীন বলেন, তিনি রান্নাঘরে ছিলেন। হঠাৎ মেঝে কাঁপতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে আলমারি থেকে জিনিস পড়ে যেতে দেখে তিনি দ্রুত বাইরে বের হয়ে আসেন। গুলশানের একটি ভবনের নিরাপত্তাকর্মী রফিক মিয়া বলেন, ভবনটি এত জোরে কাঁপছিল যে সবাই ভয় পেয়ে নিচে দৌড়াতে শুরু করে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঘোড়াশালের কাছাকাছি এলাকা। প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, স্বাভাবিক নিয়মেই ছোটখাটো আফটার শক হতে পারে, তবে বড় ধরনের ঝুঁকি আপাতত দেখা যাচ্ছে না।

ঢাকায় এর আগেও এ বছর কয়েকটি কম্পন হয়েছিল। মার্চে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর আগে মে মাসে ভারতের মণিপুর অঞ্চলের ভূমিকম্পের প্রভাবও পড়েছিল দেশে।

পুরান ঢাকায় পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন পথচারীর মৃত্যু

ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, কম্পনের মুহূর্তেই রেলিং নিচে পড়ে যায় এবং সড়ক দিয়ে হেঁটে যাওয়া তিনজন ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আরমানিটোলায় ভবনের একাংশ ধসে পড়েছে

ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি পাঁচতলা ভবনের একাংশ ধসে পড়ে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট সেখানে উদ্ধারকাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ জানা যায়নি।

রূপগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় দেয়ালটি ভেঙে পড়ে শিশুটি চাপা পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। নিহত ফাতেমা ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে। এলাকায় আরও বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কলকাতাতেও কম্পন

বাংলাদেশের এই ভূমিকম্পের প্রভাব পড়ে ভারতের পশ্চিমবঙ্গেও। কলকাতা, কোচবিহার, নদিয়া, হুগলি ও মুর্শিদাবাদসহ প্রায় সব জেলায় কম্পন অনুভূত হয়েছে। অনেক ঘরে সিলিং ফ্যান, আলমারি আর ছবির ফ্রেম নড়তে দেখা গেছে। মানুষ আতঙ্কে ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসে। যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের উৎসস্থল খুব বেশি গভীরে না থাকায় এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। জরুরি বিভাগ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নজরদারি করছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au