সর্বশেষ

গ্রামীণ ব্যাংকের আরেক শাখায় অগ্নিসংযোগ

  • 2:18 am - November 22, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২২ নভেম্বর- কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় ভোরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সকালে সরেজমিনে দেখা যায়, ব্যাংক ভবনের সামনে পুলিশের টহল চলছে। শাখাটি বন্ধ। ভবনের একটি জানালা থেকে এখনও পেট্রোল ও পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ জানান, ফজরের আজান চলাকালে তিনি ব্যাংকের ভেতরে ছিলেন। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, বন্ধ জানালার ছোট ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে তাতে পেট্রোল ঢালা হয়, তারপর আগুন ধরানো হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হয়।

শাখা ব্যবস্থাপক শাহজালাল জানান, নৈশ্যপ্রহরী ভেতরে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। জানালায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা নিশ্চিত করেন তিনি। বলেন, ক্ষয়ক্ষতি হয়নি, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি পেট্রোলভর্তি বোতল উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়েছে।

এই শাখার আরও খবর

‘নিম্ন আয়ের মানুষের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে’

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজিই কেজিপ্রতি ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায়…

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

টেনিস কোর্টে একাধিক সাফল্যের পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ ক্রীড়াব্যক্তিত্ব প্রতিনিধি…

ফেসবুকে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাঙ্গণে শহীদ মিনারের একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার…

সামাজিক মাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব, মিথ্যা তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।…

আজ কবি সিলভিয়া প্লাথের ৯৪তম জন্মদিন

মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথের জন্মদিন আজ ২৭ অক্টোবর। ১৯৩২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই…

সালিশে শিক্ষককে পিটিয়ে হত্যা, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি হিন্দু সম্মিলন সংঘের

দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ। এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au