বাংলাদেশ

বাংলাদেশে আবার ভূমিকম্প, ৩.৩ মাত্রায় কাঁপল বাইপাইল

  • 6:32 pm - November 22, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
ভূমিকম্প , প্রতীকী ছবি

মেলবোর্ন, ২২ নভেম্বর- ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূকম্পনটি রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩, আর উৎপত্তিস্থলও ছিল বাইপাইল অঞ্চলে।

আবহাওয়ার দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বলেন, মাত্রা তুলনামূলক কম হওয়ায় ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী ছিল না। তবে সাভার ও আশপাশের কয়েকটি এলাকায় হালকা দুলুনি টের পেয়েছেন অনেকে।

এর আগে গতকাল শুক্রবার সকালেই দেশজুড়ে আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। রাজধানী ঢাকাসহ সারা দেশে কাঁপন অনুভূত হয়। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। ভয় পেয়ে ভবন থেকে লাফিয়ে পড়ার সময়ই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। কিছু ভবন হেলে পড়েছে এবং বহু স্থাপনায় ফাটল দেখা গেছে।

নরসিংদীতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। সেখানে পাঁচজন মারা যান। ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে জরুরি ভিত্তিতে পরিদর্শন চলছে এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বেশ কিছু ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পরপর দুটি ভূমিকম্পে রাজধানী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল বিবেচনায় আজকের কম্পনটি বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করেনি। তবু সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au