বাংলাদেশ

ভোটার তালিকা যাচাইয়ের ভয়ে ঘরবাড়ি ছাড়ছেন পশ্চিমবঙ্গের ‘অবৈধ বাংলাদেশীরা’

  • 6:01 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার
নির্বাচনী তালিকা থেকে ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ৪ নভেম্বর থেকে এই অভিযান পরিচালনা করছে। ছবিঃ ইন্ডিয়া টুডে

মেলবোর্ন, ২৩ নভেম্বর- ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করার বিশেষ অভিযানের কারণে আতঙ্কে পড়ে কয়েকশ ‘অবৈধ বাংলাদেশী’ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তারা মূলত র‍্যাগপিকার বা বর্জ্য সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। স্থানীয়দের ধারণা, এসব মানুষ ১০ থেকে ১২ বছর আগে বাংলাদেশ থেকে সেখানে গিয়েছিলেন।

কিছুদিন আগে শুরু হওয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR আসলে ভোটার তালিকা তৈরির পূর্বধাপ, যা ভবিষ্যতে তাদের দেশছাড়া বা বহিষ্কারের ঝুঁকিতে ফেলতে পারে। যারা এলাকা ছেড়েছেন, তাদের বেশিরভাগ থাকতেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে, কলকাতা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে।

মধ্যমগ্রামের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দারা জানান, প্রায় দুই সপ্তাহ আগে ১৪টি বাড়িতে থাকা প্রায় ৮০ জন মানুষ রাতারাতি ঘর তালা লাগিয়ে উধাও হয়ে যান। তারা স্থানীয় দালালের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আর প্যান কার্ড সংগ্রহ করেছিলেন। নির্বাচনী তালিকা থেকে ডুপ্লিকেট নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ৪ নভেম্বর থেকে এই অভিযান পরিচালনা করছে।

স্থানীয় সালাউদ্দিন বিশ্বাস বলেন, অভিযান শুরু হতেই তারা পালিয়ে যান। তার ভাষায়, “ওরা সবাই বাংলাদেশ থেকে কয়েক বছর আগে এসেছিল। র‍্যাগপিকারের কাজ করত। ভোটার কার্ডও ছিল, ভোটও দিত।”

আরেক বাসিন্দা সহানারা বেগম বলেন, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মী ভাণ্ডার’ স্কিমের সুবিধাও নিচ্ছিলেন।

রাজনীতি ও দালালের যোগসাজশের অভিযোগ

যে বাড়িগুলোতে তারা থাকতেন, সেই জমির মালিক ওয়ারিস বিশ্বাস জানান, তারা মাসে ১৮ হাজার টাকা ভাড়া দিতেন। তিনি আগেই একাধিকবার তাদের উচ্ছেদ করতে চাইলে স্থানীয় দালাল আর রাজনৈতিক নেতারা বাধা দিয়েছেন। ওয়ারিসের দাবি, পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি, বরং ঘুষ হিসেবে ৬০ হাজার টাকা নিয়েছে।

তিনি আরও বলেন, দালাল চক্র সরকারী কাগজপত্র এবং এমনকি নাগরিকত্ব পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ওয়ারিসের মতে, ওই এলাকায় ১০০’র বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ থাকতেন। সবাই রাত ২টা ৩০ মিনিটের দিকে পালিয়ে যান।

সি পি আই (এম) নেতা আহমেদ আলী খান প্রশ্ন তুলেছেন বিএসএফ আর প্রশাসনের ভূমিকা নিয়ে। তার মতে, “যদি তারা বাংলাদেশি হয়, তাহলে দেশে ঢুকল কীভাবে? বিএসএফ কী করেছে? আর ভোটার কার্ড পেল কীভাবে?”

এই অভিযানের সময় বেশ কয়েকজন বুথ লেভেল অফিসারের মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারা অতিরিক্ত কাজের চাপের অভিযোগ করেছেন। এতে বিভিন্ন জেলায় BLO-দের আন্দোলন শুরু হয়েছে, যা অভিযানের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au