সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ
ওটিএন বাংলা ডেস্ক : সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…
মেলবোর্ন, ২৩ নভেম্বর- চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভেতর থেকে রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ওহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ বাথরুমে পাওয়া গেছে।
নিহত এএসআই ওহিদ নোয়াখালীর কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।
চট্টগ্রাম নগর পুলিশের দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর বলেন, “গতকাল শনিবার রাতে ওহিদ নাইট ডিউটি করেছিল। রবিবার সকালে বাথরুমে গোসল করতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “ওহিদুর রহমান আগে বরিশালে কর্মরত ছিলেন এবং তার পরিবারও সেখানে রয়েছে। বদলি হওয়ার বিষয়েও তিনি কখনো অস্বস্তি প্রকাশ করেননি। কেন এমন ঘটনা ঘটলো, তা এখনও বোঝা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।”
সুত্রঃ বাংলা ট্রিবিউন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au