সর্বশেষ

সারাদেশে গ্যাসকূপ খনন ৪৮ ঘণ্টা স্থগিত

  • 12:05 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর-  ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় দেশের তেল ও গ্যাস কূপে চলমান খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা এসব কার্যক্রম বন্ধ থাকবে, যদিও এ সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তরিকুল ইসলাম।

তিনি জানান, সারাদেশের ২৯টি গ্যাসক্ষেত্রের মধ্যে যেসব কূপে খনন বা সিসমিক সার্ভে চলছিল, তা মঙ্গলবার ২৫ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত কার্যকরের অংশ হিসেবে তৎক্ষণাৎ সব খনন কাজ থামিয়ে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের একটি সূত্র জানায়, তিনটি গ্যাসক্ষেত্রে খনন কাজ চলমান ছিল। ভূমিকম্পের পর নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করা হয়েছে। যেসব কূপে খনন স্থগিত হয়েছে সেগুলো হচ্ছে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসফিল্ড, হবিগঞ্জ গ্যাসফিল্ড এবং সিলেট অঞ্চলের কৈলাশটিলা কূপ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে খনন কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

 

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au