আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ২৪ নভেম্বর- চট্টগ্রামের কদমতলীতে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একটি কম্বলের গোডাউনে হঠাৎ আগুন ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গোডাউনের আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে সময় লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পরই তা জানা যাবে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তৎপরভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয়রা বলেন, হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় গোডাউনের আশেপাশের মানুষরা আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au