বাংলাদেশ

ফরিদপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

  • 11:48 pm - November 25, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
সাগর মণ্ডল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ নভেম্বর- ফরিদপুরের নগরকান্দায় ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে সাগর মণ্ডল (১৯) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে এবং ওই ঘটনার ভিডিও থেকে জানা যায়, লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের সাগর মণ্ডল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপত্তিকর একটি ছবি পোস্ট করেন। মুহূর্তেই বিষয়টি আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয়।

সন্ধ্যার দিকে গোড়াইল বাজার এলাকায় শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতা সাগর মণ্ডলকে স্থানীয় আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতরে আটকে রাখেন। সাগর ওই ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। উত্তেজিত জনতাকে শান্ত করতে চেষ্টা চালান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

তিনি আশ্বাস দেন যে সরকার ও প্রশাসন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে এবং সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

তার বক্তব্যের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পরে থানা পুলিশ সাগর মণ্ডলকে তাদের হেফাজতে নিয়ে নিরাপত্তার সঙ্গে থানায় পৌঁছে দেয়।

ঘটনার পর পুরো এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

নগরকান্দা থানা পুলিশের কর্মকর্তারা জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বসহকারে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au