ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…
মেলবোর্ন, ২৬ নভেম্বর- বিশ্বজুড়ে নারীহত্যা রোধে অগ্রগতি থমকে আছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পৃথিবীর কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী নিজের ঘনিষ্ঠজনের হাতে প্রাণ হারিয়েছেন। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং জাতিসংঘ নারী সংস্থা এই তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ হাজার নারীকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই স্বামী, সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। নিহত নারীদের মধ্যে ৬০ শতাংশই ঘরোয়া সহিংসতার শিকার। তুলনায় পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।
১১৭টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গড়ে প্রতিদিন ১৩৭ জন এবং প্রতি ১০ মিনিটে একজন নারী নিহত হয়েছেন। যদিও এই সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য কম, জাতিসংঘ বলছে এটি কোনো ইতিবাচক প্রবণতা নয়; বরং তথ্য সংগ্রহে বৈষম্যের কারণে পার্থক্য দেখা যাচ্ছে।
প্রতিবেদনে ঘরকেই নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনো অঞ্চলই নারী নির্যাতনজনিত হত্যাকাণ্ড থেকে মুক্ত নয়। ২০২৪ সালে আফ্রিকায় সর্বোচ্চ প্রায় ২২ হাজার নারী এভাবে নিহত হয়েছেন, যা বৈশ্বিক সংকটকে আরও স্পষ্ট করে।
জাতিসংঘের নারীনীতি বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিক্স বলেন, নারী হত্যা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি দীর্ঘদিনের সহিংসতা ও নিয়ন্ত্রণমূলক আচরণের ফল, যার শুরু হতে পারে হুমকি, হয়রানি বা অনলাইন অপব্যবহার থেকে। প্রযুক্তিগত উন্নয়ন নারীদের বিরুদ্ধে নতুন ধরনের সহিংসতার ক্ষেত্রও তৈরি করেছে, যেমন অনুমতি ছাড়া ছবি ছড়িয়ে দেওয়া, ব্যক্তিগত তথ্য প্রকাশ বা ডিপফেকের মাধ্যমে হয়রানি।
বিশেষজ্ঞরা বলছেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে শক্তিশালী আইন প্রয়োগ জরুরি। অপরাধীরা যাতে আগেই আইনের আওতায় আসে, সে জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে জাতিসংঘ।
সূত্র : এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au