অস্ট্রেলিয়া

রাবিপ্রবি পরিদর্শনে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদল

  • 2:17 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:২০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে বৈঠক হয়েছে। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকে মঙ্গলবার একটি প্রতিনিধিদল নিয়ে ক্যাম্পাস পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা, সাম্প্রতিক উন্নয়ন, একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

তিনি যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রশিক্ষণভিত্তিক স্বল্পমেয়াদি কোর্স পরিচালনায় অস্ট্রেলিয়ার সহায়তা কামনা করেন। কাপ্তাই লেককে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি গবেষণা, ইনোভেশন সেন্টার ও ট্যুরিজম হাব নির্মাণের পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ছিলেন ফার্স্ট সেক্রেটারি সাঈদ হায়দার, প্রোগ্রাম ম্যানেজার ইমাম নাহিল, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার কাঞ্চন খীসা এবং প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, রিসার্চ ইনোভেশন, স্থানীয় অর্থনীতি এবং আঞ্চলিক উন্নয়নমুখী প্রকল্পে যৌথ অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা কৃষি, আইটি প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যৌথ গবেষণার ওপর গুরুত্ব দেন।

ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পবকে রাবিপ্রবির প্রাকৃতিক পরিবেশ ও ক্যাম্পাস সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তন, কৃষিভিত্তিক গবেষণা, ট্যুরিজম এবং কাপ্তাই লেকের ওপর আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্পে সহযোগিতার আশ্বাস দেন। প্রতিনিধিদল বিদেশি গবেষকদের ভ্রমণ নীতি সহজ করার জন্য প্রশাসনিক সহায়তার অনুরোধও জানায়।

ছবিঃ সংগৃহীত

মতবিনিময় শেষে প্রতিনিধিদল ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সফরজুড়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

তেল পাম্পে মিছিল নিয়ে এসে হিন্দু ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

মেলবোর্ন, ২৬ এপ্রিল-  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ…

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুমকি ইরানি সেনাবাহিনীর

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে…

যেখানে নামার কথা নয়, সেখানেই লাশ, প্রশ্নে ঘেরা কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যু

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চট্টগ্রামে সরকারি প্রশিক্ষণ শেষে রাতে বাসে করে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au