সর্বশেষ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

  • 6:29 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন এবং নিখোঁজ আছেন ২১ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে এএফপি জানায়, কয়েক দিনের টানা বৃষ্টি বিভিন্ন অঞ্চলে মারাত্মক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, নিহতদের বেশিরভাগই মধ্যাঞ্চলের চা বাগান এলাকার বদুল্লা জেলার বাসিন্দা। রাতে পাহাড়ি ঢাল ধসে ঘরবাড়ির ওপর পড়ে ২১ জন ঘটনাস্থলেই মারা যান। একই ধরনের ভূমিধসে নুয়ারা এলিয়া জেলায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বাকি হতাহতের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়।

প্রাকৃতিক দুর্যোগে ৪২৫টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার জন্য প্রায় এক হাজার আটশ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটিতে এখন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর সময় চলছে। তবে পূর্ব দিকে অবস্থানরত একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত আরও তীব্র হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃহস্পতিবার ২৫০ মিলিমিটার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

মৌসুমি বৃষ্টির ওপর সেচকাজ ও জলবিদ্যুৎ উৎপাদনে শ্রীলঙ্কার নির্ভরতা থাকলেও আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে বন্যা আরও ঘনঘন দেখা দিতে পারে। চলতি সপ্তাহের প্রাণহানির সংখ্যা গত বছরের জুনের পর সবচেয়ে বেশি। সে সময় ভারী বৃষ্টিতে প্রাণ হারান ২৬ জন। গত ডিসেম্বরে বন্যা ও ভূমিধসে মারা যান ১৭ জন। আর ২০০৩ সালের জুনে শ্রীলঙ্কা শতাব্দীর ভয়াবহতম বন্যার সম্মুখীন হয়েছিল, যা কেড়ে নিয়েছিল ২৫৪ জনের প্রাণ।

মালয়েশিয়ায় একই সময়ে বৈরী আবহাওয়ার কারণে শেষ বর্ষের স্কুল পরীক্ষা দুদিনের জন্য স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে আইনপ্রণেতাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে শ্রীলঙ্কার পার্লামেন্টের বাজেট বিতর্কও স্থগিত করা হয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au