সর্বশেষ

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • 2:04 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের কয়েকজন সদস্য সকালে ঝটিকা মিছিল বের করেছেন। ঘটনাটি কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। পুলিশ জানায়, মিছিলকারীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে আবার একই দ্রুততায় এলাকা থেকে সরে যায়।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের একটি সড়কে হঠাৎ করে ৫ থেকে ৬ জনের একটি দল ব্যানার হাতে মিছিল শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই তারা এলাকা ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আর পাওয়া যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

এদিকে দুপুর দেড়টার দিকে একই এলাকার বাবর রোড থেকে সন্দেহজনক একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। লাল কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া বস্তুটি পরীক্ষা করতে ঘটনাস্থলে যায় বোম্ব ডিসপোজাল ইউনিট।

ওসি জানান, বোমা নিষ্ক্রিয়কারী দল এসে ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

হঠাৎ মিছিল ও ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় কিছুটা উদ্বেগ সৃষ্টি হয়েছে, তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au