শিক্ষা

তিন মাস পর মুক্তি পেলেন ঢাবি’র আইনের শিক্ষক কার্জন

  • 4:27 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার
হাফিজুর রহমান কার্জন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। কারা দফতরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত–উল ফরহাদ নিশ্চিত করেছেন যে আদালতের আদেশ পাওয়া মাত্রই মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

২৪ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অধ্যাপক কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করে জানতে চাওয়া হয়, কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না। তার আইনজীবী শেখ আলী আহমেদ খোকন জানিয়েছিলেন, হাইকোর্টের আদেশের পর কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

মামলাটি করা হয় গত ২৯ আগস্ট শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলামের দায়ের করা অভিযোগে। একই মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ মোট ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। তাঁদের মধ্যে লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম আগেই জামিন পেয়ে মুক্তি পান। সেই ধারাবাহিকতায় শুক্রবার মুক্তি পেলেন অধ্যাপক কার্জন।

 

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au