সর্বশেষ

কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন অশ্বিন?

  • 5:23 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ নভেম্বর-গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সংবাদ সম্মেলনে রোহিত শর্মার সঙ্গে হাজির হয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন তিনি।

কেন হঠাৎ সিরিজের মাঝে অবসর নেন অশ্বিন? নেপথ্যে কি কারও চাপ ছিল? কেউ বাধ্য করেছিলেন কি না এমন অনেক গুঞ্জন শোনা গেছে। এবার অশ্বিন নিজেই জানালেন তার অবসরের কারণ। ১৩ বছর আগের এক প্রতিজ্ঞা পূরণ করতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে হয়েছে তাকে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, ১৩ বছর আগে এক প্রতিজ্ঞা করেছিলেন তিনি। সেটাই তাকে থামতে বাধ্য করেছে। অশ্বিন বলেন, “২০১২ সালে ভারতের মাটিতে ইংল্যান্ডের কাছে হারের পর প্রতিজ্ঞা করেছিলাম, এরপর আবার যেদিন আবার দেশের মাটিতে টেস্ট সিরিজ হারব, তারপরেই অবসর নেব। গত বছর নিউজিল্যান্ডের কাছে হারের পরই ঠিক করে নিই, এবার সময় হয়েছে। তাই ঘরে বসে আছি। ওই হার মন ভেঙে দিয়েছিল।”

অশ্বিনের আশা, দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর এখনকার ক্রিকেটাররাও নিজেদের বদল করার চেষ্টা করবেন। কিছু প্রতিজ্ঞা করে তা পূরণ করার চেষ্টা করবেন তারা। অশ্বিন জানিয়েছেন, তার সিদ্ধান্ত শুনে সবাই অবাক হয়েছিলেন। অনেকে তো তাকে আবার ভাবতেও বলেছিলেন।

ভারতের সাবেক স্পিনারের কথায়, “আমাকে কেউ চলে যেতে বলেনি। উল্টো অনেকেই বলেছিল, ভেবে দেখতে। ওরা চেয়েছিল আমি আরও খেলি। রোহিত আমাকে ভাবতে বলেছিল। গৌতি ভাই (গৌতম গম্ভীর) বলেছিল। তবে আগারকারের সঙ্গে এই বিষয়ে আমি খুব একটা কথা বলিনি।”

অস্ট্রেলিয়া সফরের মাঝে অবসর নিয়ে ভারতে ফিরে আসেন অশ্বিন। তারপর আইপিএল থেকেও অবসর নেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। দলও পান অশ্বিন। কিন্তু চোটের কারণে খেলতে যেতে পারেননি তিনি।

প্রসঙ্গত, অশ্বিন শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০২২ সালে আর শেষ ওডিআই খেলেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে। টেস্টে অশ্বিনের অভিষেক হয়েছিল ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ২০১১ সাল থেকে ২০২৪ সালে এসে টেস্টের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি।

এই শাখার আরও খবর

দিল্লিতে হঠাৎ এনএসআই মহাপরিচালক, আলোচনায় শেখ হাসিনার প্রত্যাবর্তন

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদের দিল্লি সফরকে ঘিরে বাংলাদেশ-ভারত নিরাপত্তা সহযোগিতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য…

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি…

নভেম্বরে ঢাকায় ইজতেমা, পাকিস্তান থেকে আসছেন শীর্ষ ধর্মীয় নেতারা

পাকিস্তানভিত্তিক আন্তর্জাতিক ইসলামি সংগঠন দাওয়াতে ইসলামী আগামী ১৮ থেকে ২০ নভেম্বর ঢাকায় তিন দিনব্যাপী ‘সুন্নাহ-অনুপ্রাণিত ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে উত্তরা সেন্টার মেট্রোরেল…

ভোটারদের প্রভাবিত করতে যেভাবে এআই ব্যবহার করছেন মার্কিন রাজনীতিকেরা

নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে নিজেদের পক্ষে প্রভাবিত করার কৌশল নিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রার্থীরা। চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই…

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাপার দুর্গাপূজার ২০ বছর

ওটিএন বাংলা, ক্যানবেরা: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা আর প্রজন্মের মেলবন্ধনে দুর্গাপূজা আয়োজনের দুই দশক উদ্‌যাপন করল বাংলাদেশ অস্ট্রেলিয়া পূজা অ্যাসোসিয়েশন—বাপা। ১৬ থেকে ১৮ অক্টোবর ক্যানবেরায়…

লুলার জয়ের স্বীকৃতি দিতে নারাজ বলসোনারোর ছেলে, ব্রাজিলে ফের রাজনৈতিক সংকটের শঙ্কা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পরও পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au