শিক্ষা

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দাবিতে শাহবাগ অবরোধ

  • 2:09 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগ মোড়ে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন ঢাকায় থাকা ভোলার বাসিন্দারা। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শুরু হওয়া এই অবরোধ সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয় এবং জনদুর্ভোগ বাড়তে থাকে।

সন্ধ্যায় আন্দোলনকারীদের পক্ষ থেকে শরীফ নামে একজন ঘোষণা করেন, তাদের দাবিতে পদক্ষেপ নিতে সরকারকে ৭২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে উদ্যোগ না নিলে ভোলা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত “লং মার্চ টু ঢাকা” কর্মসূচির যাত্রা শুরু হয়। পরে মিছিল শাহবাগে পৌঁছালে তারা মোড় অবরোধ করে অবস্থান নেন। বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও আন্দোলনকারীরা সরে যেতে অস্বীকৃতি জানান।

ভোলাবাসীর দাবির তালিকায় রয়েছে ভোলা–বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ। সড়কে দাঁড়িয়ে তারা “ভোলা–বরিশাল সেতু চাই”, “আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও”সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ভোলার সঙ্গে স্থল যোগাযোগ না থাকায় জরুরি সময়ে চিকিৎসা সেবা পেতে অনেক মানুষ সমস্যায় পড়েন। তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে ভোলাবাসী রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। আন্দোলনের নেতারা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট উদ্যোগ না এলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।

 

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au