সর্বশেষ

এবার ব্রাহ্মণবাড়িয়ায় দৃষ্টিপ্রতিবন্ধীদের গান গাওয়া বন্ধ!

  • 3:18 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:২০৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে প্রায় অর্ধশতাব্দী ধরে গান শোনাতেন দৃষ্টিপ্রতিবন্ধী হেলাল মিয়ার পরিবার। প্রতিদিন গানের আসর জমত সেখানে। শ্রোতাদের অনুদানেই চলত পরিবারটির জীবন। তবে গত চার দিন ধরে সেই গান বন্ধ হয়ে আছে।

হেলাল মিয়া জানান, গত বুধবার প্রতিদিনের মতো গান চলাকালে কয়েকজন এসে বাধা দেন। তারা জানায়, যে দলই ক্ষমতায় থাকুক, এই স্থানে আর গান গাইতে দেওয়া হবে না। সেই সময় বাউলশিল্পী আবুল সরকারের নামও উল্লেখ করেন তারা। পাশাপাশি হেলালের পরিবারকে ভিক্ষাবৃত্তির পরামর্শ দেওয়া হয়।

হঠাৎ বাধার পর বাদ্যযন্ত্র গুছিয়ে ফিরে যান তারা। দুপুরের পর আরও কয়েকজন এসে সাফ জানিয়ে দেয়, মুক্তমঞ্চে আর গান করা যাবে না। আশপাশের লোকজনের কাছ থেকে হেলাল পরে জানতে পারেন, বাধাদাতারা সম্ভবত আবুল সরকার ইস্যুতে হওয়া মিছিলে অংশ নিয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের এই পরিবারের সদস্য ১৩ জন। এর মধ্যে ৯ জনই দৃষ্টিপ্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে গান গেয়ে সংসারের ব্যয় মেটাচ্ছিলেন তারা। দিনে আয় হতো দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।

৬৫ বছর বয়সী হেলাল জানান, দশ বছর বয়স থেকেই গান শুরু করেন তিনি। পরে সন্তানদেরও সংগীতে প্রশিক্ষণ দেন। পরিবারের কেউই হাত পেতে সাহায্য নেন না। গানই ছিল তাদের একমাত্র ভরসা।

হেলালের কথায়, এখন ভয়ে তারা মুক্তমঞ্চে যাচ্ছেন না। বিকল্প কোনো স্থানও পাওয়া কঠিন হয়ে পড়েছে। গান গাইতে না পারলে সংসার চালানো যে কঠিন হয়ে যাবে, তা নিয়ে তিনি সবচেয়ে বেশি শঙ্কিত।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au