প্রবাস দর্পন

সিডনিতে ‘জলসা নাইট’: সুর, স্মৃতি ও সংযোগে ভরপুর এক সফল সন্ধ্যার সমাপ্তি

  • 5:39 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য, নস্টালজিয়া ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন। ছবিঃ প্রতিবেদক

মেলবোর্ন, ৩০ নভেম্বর- অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণে সিডনির ওয়েরিংটন এলাকার হ্যারল্ড কর কমিউনিটি হলে সফলভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জলসা নাইট’। নোভেরা Pty Ltd-এর আয়োজনে শনিবার ২৯ নভেম্বর স্থানীয় সরকার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এই আয়োজন সিডনির বাঙালি সমাজকে উপহার দিয়েছে এক স্মরণীয়, আবেগঘন ও সুরময় সন্ধ্যা।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য, নস্টালজিয়া ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন। আধুনিক বাংলা গান, গজল, লালনগীতি এবং নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড গান একের পর এক পরিবেশিত হয়। এসব গানের সুর ও ছন্দ দর্শকদের বারবার মুগ্ধ করে, কেউ গলা মিলিয়েছেন, কেউ আবার মোবাইলে ধারণ করেছেন প্রিয় মুহূর্তগুলো।

অনুষ্ঠানের শুরুতেই সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে আসেন পুস্পিতা চৌধুরী। তার উপস্থাপনায় প্রথম পর্বে তিনজন প্রতিভাবান গায়িকার পরিবেশনা দর্শকদের নিয়ে যায় আবেগ ও সুরের এক ভিন্নতর জগতে। অনেকেই মন্তব্য করেন, যেন সিডনিতে বসেই তারা অনুভব করেছেন দেশের কোনো মিলনায়তনের পরিবেশ।

দ্বিতীয় পর্বে ছিল Splash Music Brand–এর জোরালো ও আকর্ষণীয় পরিচিতিমূলক পরিবেশনা। নতুন ও অভিজ্ঞ শিল্পীদের সমন্বয়ে গড়া এই ব্যান্ডের পরিবেশনায় উঠে আসে শক্তিমত্তা, আত্মবিশ্বাস ও মঞ্চ দখল করার ক্ষমতা। সুর, তাল ও মঞ্চ উপস্থিতি মিলিয়ে তারা দর্শকদের মনোযোগ ধরে রাখতে সক্ষম হন পুরো সময় জুড়ে।

শিল্পীদের প্রাণবন্ত গায়কী, দক্ষ যন্ত্রসংগীত শিল্পী, দর্শকদের সক্রিয় অংশগ্রহণ এবং সাউন্ড–লাইটের সুন্দর সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। অষ্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বা বড় হওয়া নতুন প্রজন্মের অনেক তরুণ–তরুণীকেও দেখা যায় বাংলা গান ও পরিবেশনায় উৎসাহীভাবে সাড়া দিতে।

কমিউনিটির ভবিষ্যৎ পরিকল্পনা

সিডনির বাঙালি কমিউনিটির উপস্থিতি, উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়া আয়োজকদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানের শেষে অনেকেই মন্তব্য করেন, ‘জলসা নাইট’ প্রবাসের ব্যস্ত জীবনে তাদের জন্য ছিল মনটা হালকা করা, পুরনো স্মৃতি ফিরে পাওয়া এবং একে অপরের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়ার এক সুন্দর সুযোগ।

অনেক দর্শক জানান, দীর্ঘদিন পর এমন একটি সাজানো–গোছানো, সুরময় অনুষ্ঠানে এসে তারা যেন দেশের সংস্কৃতি, গান আর মানুষের সঙ্গে সরাসরি সংযোগ ফিরে পেয়েছেন। আয়োজকেরা জানিয়েছেন, কমিউনিটির এই সাড়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সাংস্কৃতিক আয়োজন করার পরিকল্পনা তাদের রয়েছে।

অংশগ্রহণকারী শিল্পী ও যন্ত্রশিল্পীরা

ভোকাল শিল্পী

  • Splash ব্যান্ড: সুমন, পিয়ুষ, লোগান, শন
  • গায়িকা: সুদীপা ঘোষ, প্রীতি রায়, শ্যামলী দেবরায়

যন্ত্রশিল্পী দল

  • সোহেল – লিড গিটার
  • রুশনান – কিবোর্ড
  • খালিদ – বেস গিটার
  • শুভাশিষ – তবলা
  • শাহরিয়ার – অক্টোপ্যাড
পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা
  • Powered by: Magic Glass ও Bhujon Roshik Catering Service
  • Sponsored by: EP Electrical Group, Earnest Reality, Maple Project ও Property Portfolio Hub
  • Associated by: রাই ফটোগ্রাফি সিডনি

তাদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় আয়োজনটি আরও সুসংগঠিত ও সমৃদ্ধ রূপ পায়।

এই শাখার আরও খবর

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে…

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়াল

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় মূল্য গ্যালনপ্রতি…

তেল পাম্পে মিছিল নিয়ে এসে হিন্দু ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

মেলবোর্ন, ২৬ এপ্রিল-  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ…

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুমকি ইরানি সেনাবাহিনীর

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে…

যেখানে নামার কথা নয়, সেখানেই লাশ, প্রশ্নে ঘেরা কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যু

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চট্টগ্রামে সরকারি প্রশিক্ষণ শেষে রাতে বাসে করে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au