রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?
সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…
মেলবোর্ন, ৩০ নভেম্বর- ফিনল্যান্ড পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন রোববার এ তথ্য প্রকাশ করেছে।
ফিনল্যান্ড বলছে, বৈদেশিক মিশনের কার্যকারিতা, কৌশলগত লক্ষ্য ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট তিন দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দূতাবাস বন্ধের অন্যতম কারণ।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যে তিনটি দূতাবাস আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে। এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। দূতাবাস বন্ধের চূড়ান্ত অনুমোদন আসবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে।
ফিনল্যান্ড জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক নেটওয়ার্ক পর্যালোচনার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং রপ্তানি বাণিজ্যের অগ্রাধিকার বিবেচনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ ও মনোযোগ কেন্দ্রীভূত করা হবে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন বলেন, দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক পরিবেশে ফিনল্যান্ডকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিতে কূটনৈতিক নেটওয়ার্ক পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাজেট সংকটের কারণে ২০১২ সালে ফিনল্যান্ড পাকিস্তানে তাদের দূতাবাস বন্ধ করেছিল। পরে ২০২২ সালে সেটি পুনরায় চালু করা হয়। ২০২৩ সালে সুইডেনও নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদে তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au