সর্বশেষ

দুই বগির মাঝখানে ঝুলে ছিল শিশু, মেট্রোরেল চলাচল বন্ধ

  • 2:39 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১ ডিসেম্বর– রাজধানীর সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই বগির মাঝখানে পড়ে ঝুলে থাকা এক শিশুকে উদ্ধার করতে গিয়ে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার সময় এক শিশু মধ্যস্থ ফাঁকা অংশ দিয়ে বগি পরিবর্তন করতে গিয়ে নিচে পড়ে যায়। পুরোপুরি নিচে না পড়লেও মাঝখানের ফাঁক ধরে ঝুলে থাকে সে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত তাকে নিরাপদে টেনে তুলে স্টেশনের কন্ট্রোল রুমে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির সঙ্গে কোনো অভিভাবক ছিল না। কীভাবে সে প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে প্রবেশ করল তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারের সময় নিরাপত্তার স্বার্থে স্টেশনের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা হয়। ফলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় চলাচল সাময়িক বন্ধ করতে হয়েছে। এতে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

 

এই শাখার আরও খবর

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au