সর্বশেষ

“৫০ টাকার টিকিট কেটে মেট্রোর ছাদে উঠেছি”-যাত্রীর স্বীকারোক্তি

  • 4:47 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১ ডিসেম্বর- রাজধানীতে রবিবার রাতে মেট্রোরেল চলাচল প্রায় এক ঘণ্টা ব্যাহত হয় এক কিশোরের দুঃসাহসিক আচরণের কারণে। বাংলাদেশ সচিবালয় স্টেশনে ট্রেনের ছাদের ওপর দুজন উঠেছে এমন খবর পাওয়ার পরই ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় ওই কিশোরকে নিচে নামানো হয়।

কিশোরটি জানায়, সে ৫০ টাকা দিয়ে একজনের মাধ্যমে টিকিট কেটেছিল। যাত্রার শুরুতে ট্রেনের ভেতরে উঠলেও ভিড় আর ধাক্কাধাক্কিতে বিরক্ত হয়ে গ্যাপের পাশের লোহার গ্রিল ধরে ওপরে উঠে যায়। তদন্তে জানা গেছে, প্রতিটি বগির সংযোগস্থলের পাশে জরুরি মেরামতের জন্য ছোট স্পেস থাকে, যা মইয়ের মতো ব্যবহার করা যায়। কিশোরটি সেই স্পেস ধরে ওপরে ওঠে।

স্টেশনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, কনস্টেবল মিশুক প্রথম ছাদে শিশুটিকে দেখার কথা জানান। এরপর যাত্রী এবং পুলিশ মিলে তাকে খুঁজতে শুরু করেন। একাধিক বগি খুঁজেও তাকে না পেয়ে কন্ট্রোল রুমকে বিদ্যুৎ লাইন বন্ধের অনুরোধ করা হয়। পরে তাকে ছাদ থেকে নিরাপদে নামানো হয়।

মেট্রো রেলের একজন কর্মকর্তা বলেন, “এই ঘটনার কারণে রেল কর্তৃপক্ষ রাজস্ব হারিয়েছে। ছেলেটি নাবালক হলেও তার এমন আচরণ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে। যদি কোনো বিপর্যয় ঘটত, সব দায় আমাদের ওপরই আসত। কার্ড কোথা থেকে কেনা হয়েছে, কে বিক্রি করেছে— সব প্রশ্ন উঠত।”

তিনি আরও জানান, কিশোরকে সংশোধন কেন্দ্রে পাঠানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে কর্তৃপক্ষের মতে, এমন দুঃসাহসিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au