সর্বশেষ

নভেম্বরে রাজনৈতিক সহিংসতা বেড়েছে, নিহত ৯ ও আহত ৭২৪: এমএসএফ

  • 3:46 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- নভেম্বর মাসে দেশে রাজনৈতিক সহিংসতা, দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফ। সংস্থাটি আজ সোমবার প্রকাশিত মাসিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে। সংবাদপত্রের খবর ও নিজেদের অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে রাজনৈতিক মামলা ও গ্রেপ্তারের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের মামলায় গ্রেপ্তার অক্টোবরের ১২ জন থেকে নভেম্বর মাসে বেড়ে হয়েছে ৩৮৫ জন। এমএসএফের ভাষ্য অনুযায়ী, এই বৃদ্ধি রাজনৈতিক দমনপীড়ন বাড়ার ইঙ্গিত দেয়।

রাজনৈতিক সহিংসতার ঘটনাও বেড়েছে। অক্টোবরের ৪৯টি ঘটনায় আহত হন ৫৪৭ জন এবং নিহত হন ২ জন। নভেম্বরে সেই সংখ্যা পৌঁছায় ৭২টি ঘটনায়, যেখানে আহত ৭২৪ জন এবং নিহত ৯ জন।

এমএসএফ বলছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নভেম্বরে ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। একই সময়ে চোরাকারবারি ঠেকাতে বিজিবির গুলিতে নিহত হন এক যুবক। ভারতীয় কোস্ট গার্ড বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে গেছে ১০৮ জেলেকে, আরাকান আর্মি নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে ৪৭ জেলে। এসব ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক বাড়ছে বলে উল্লেখ করে সংগঠনটি।

নারী ও শিশু সহিংসতার ক্ষেত্রেও পরিস্থিতির অবনতি হয়েছে। যৌন নিপীড়ন অক্টোবরের ২৪টি থেকে নভেম্বরে বেড়ে দাঁড়ায় ২৮টিতে। শারীরিক নির্যাতন ৫৭টি থেকে বেড়ে হয় ৭৭টি। গণপিটুনির ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে।

এমএসএফ বলছে, দেশে মানবাধিকার সুরক্ষায় রাজনৈতিক চর্চার উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার নিশ্চয়তা জরুরি। সংস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au