বিনোদন

জীবনে অন্ধকার নেমে এলো ‘ম্যাকবেথ’ অভিনেত্রী জুডির!

  • 8:17 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:৩৯ বার
মেলবোর্ন, ২ ডিসেম্বর- সর্বকালের সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য হন জুডি ডেঞ্চ। যিনি অস্কারসহ বহু সেরার শিরোপা জয় করে নিয়েছেন। কিন্তু জীবনসায়াহ্নে জীবনে অন্ধকার নেমে এলো এই অভিনেত্রীর। দৃষ্টিশক্তি হারাতে শুরু করেছেন তিনি!

জানা গেছে, কাছের মানুষকেও আর দেখে চিনতে পারেন না, শুধুমাত্র অবয়বটুকুই বুঝতে পারেন ৯০ বছর বয়সী জুডি।

বর্তমানে সেভাবে সিনেমায় দেখা যায় না প্রবীণ এই অভিনেত্রীকে। নিজেই কি অভিনয় থেকে সরে যাচ্ছেন তিনি, জুডিকে প্রশ্ন করেন এক সাংবাদিক। সেই প্রশ্নের জবাবে জুডি যে উত্তর দিয়েছেন, মন ভারাক্রান্ত হয়ে গেছে তার ভক্তদের।

১৯৭৯ সালে ইয়ান ম্যাককেলেনের সঙ্গে ‘ম্যাকবেথ’ সিনেমায় অভিনয় করেন জুডি। তিনি ছিলেন লেডি ম্যাকবেথের চরিত্রে। সম্প্রতি ইয়ানকে পাশে নিয়েই সাক্ষাৎকার দিতে বসেন জুডি। অভিনয় কমিয়ে দেওয়ার কারণ খোলসা করেন সেখানেই। জুডি বলেন, আমাকে আর (ক্য়ামেরার সামনে) দেখতে পান না কারণ আমি নিজেই আর দেখতে পাই না।

কিন্তু দর্শক তাকে দেখতে উৎসুক বলে জানান ইয়ান। এতে জুডি বলেন, হ্যাঁ, আমি তোমার আউটলাইনটা দেখতে পাই। কারণ এত ভালো করে চিনি তোমাকে। ম্যাকবেথ স্কার্ফ চেনা আমার। কিন্তু আজকাল কাউকে চিনতে পারি না। টেলিভিশনও দেখতে পারি না আমি। পড়তে পারি না বইও।

দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ায় কখনও অপ্রস্তুত হতে হয়েছে কি না জানতে চান ইয়ান। কখনও কখনও এমন হয় বলে জানান জুডি। আজকাল বাড়ি থেকেও আর একা বেরোতে পারেন না বলেও জানিয়েছেন। জুডি বলেন, কেউ না কেউ সঙ্গে থাকবেই। আমি দেখতে পাই না। ফলে কিছুতে ধাক্কা খেতে পারি, পড়ে যেতে পারি।

২০১২ সালেই বার্ধক্যজনিত ম্যাকুলার অবক্ষয়ের কথা জানান জুডি। সেই থেকেই চেনা মানুষের মুখও এক এক করে হারাতে শুরু করেন জুডি। এমনকি তার হয়ে অন্য কাউকে চিত্রনাট্য পড়ে দিতে হতো। তার মেয়ে কখনও চিত্রনাট্য পড়তেন, কখনও আবার এজেন্ট। তিনি বসে শুনতেন এবং গোটা দৃশ্য কল্পনা করতেন। সন্ধ্যার দিকে রেস্তরাঁয় খেতে গেলে সামনের আসনে বসা লোককেও চিনতে পারেন না বলে জানিয়েছেন জুডি।

আগামী ৯ ডিসেম্বর ৯১ বছরে পা দেবেন জুডি। প্রায় ৭০ বছরের সদীর্ঘ ক্যারিয়ারে অগণিত পুরস্কার, সম্মান পেয়েছেন জুডি। ‘শেক্সপিয়ার ইন লভ’ সিনেমায় রানি প্রথম এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য জিতে নেন অস্কার। ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন ছ’টি। চারটি ব্রিটিশ অ্যাকাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডস, দু’টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, দু’টি স্ক্রিন অ্যাকট্রস গিল্ড অ্যাওয়ার্ডস, একটি টোনি অ্যাওয়ার্ড, সাতটি লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ডসও পেয়েছেন।

‘জেমস বন্ড’ সিরিজেও চুটিয়ে অভিনয় করেন জুডি। অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য ১৯৮৮ সালে তাকে ‘ডেম কমান্ডার অব দ্যা অর্ডার অব দ্যা ব্রিটিশ এমপায়ার’ উপাধিতে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

সবশেষ ২০২২ সালে জুডির অভিনয় দেখতে পান দর্শকরা। গত বছর মে মাসেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন এই অভিনেত্রী।

এনএটি

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au