বিনোদন

তার কবিতাগুলো পৃথিবীর আলো দেখল না: হেমা মালিনী

  • 8:22 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
মেলবোর্ন, ২ ডিসেম্বর- বলিউড অভিনেতা ধর্মেন্দ্র চলে যাওয়ার এক সপ্তাহ পার হয়েছে। ২৪ নভেম্বর প্রয়াত হন তিনি। মৃত্যুর পর ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী ও দুই ছেলে-সানি ও ববি দেওলের আয়োজিত স্মরণসভায় দেখা যায়নি অভিনেত্রী ও সংসদ সদস্য হেমা মালিনীকে। তবে নিজের বাসভবনে স্বামীর স্মরণে গীতাপাঠের ব্যবস্থা করেন হেমা।

ধর্মেন্দ্রের মৃত্যুর পর তাকে সান্ত্বনা দিতে দেখা করতে গিয়েছিলেন ওমানের পরিচালক হামাদ আল রেয়ামি। দেখা করে বেরিয়ে এসে তিনি জানান, হেমা মালিনী ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছেন। কষ্ট লুকিয়ে রাখার চেষ্টা করলেও চোখের জল সামলাতে পারছেন না তিনি। ধর্মেন্দ্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসছে অভিনেত্রীর মনে।
হেমার আরও একটি তীব্র আক্ষেপ-ধর্মেন্দ্র তার লেখা কবিতাগুলো কখনোই প্রকাশ করেননি। পরিচালককে তিনি বলেছেন, “আমি প্রায়ই বলতাম, তোমার লেখাগুলো প্রকাশ করো। উনি বলতেন- ‘এখনও কিছু লেখা বাকি আছে।’ কিন্তু সময় তার জন্য অপেক্ষা করেনি, চলে গেলেন তিনি।
হেমা জানান, এখন অচেনা মানুষরা হয়তো ধর্মেন্দ্রকে নিয়ে অনেক লেখালেখি করবেন, স্মৃতিচারণ করবেন, কিন্তু অভিনেতার নিজ হাতে লেখা সেই কবিতাগুলো পৃথিবীর আলো দেখল না—এটাই তার বড় বেদনা।দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে ২৪ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি সিনেমার ‘বীরু’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। তার মৃত্যুতে বলিউডসহ ভক্তদের হৃদয়ে গভীর শোক নেমে এসেছে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au