শিক্ষা

চবিতে এক সপ্তাহে দুই ভুয়া শিক্ষার্থী আটক

  • 10:33 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:৬১ বার
একজন সীমান্ত ভৌমিক, অন্যজন মিনহাজ ইসলাম রিফাত।

মেলবোর্ন, ২ ডিসেম্বর- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টানা এক সপ্তাহে দুই ভুয়া শিক্ষার্থীকে ধরে প্রক্টরিয়াল দপ্তরে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আটক হন সীমান্ত ভৌমিক। তার আগে ২৭ নভেম্বর মিনহাজ ইসলাম রিফাত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন। প্রক্টর দপ্তর জানায়, শিক্ষার্থীদের সতর্কতার কারণেই দ্রুত এসব ভুয়া পরিচয়ধারীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

সীমান্ত ভৌমিকের বাড়ি খুলনা সদরে। বাবা বিপ্লব ভৌমিক, মা ভারতী ভৌমিক। তিনি ২০২৪ সাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছিলেন। দক্ষিণ ক্যাম্পাসের আর. কে. টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। কয়েকজন শিক্ষার্থী তার গতিবিধি সন্দেহজনক মনে করলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হলে তাকে প্রক্টর অফিসে নেওয়া হয়।

এর এক সপ্তাহ আগে ধরা পড়েন মিনহাজ। তিনি চট্টগ্রামের আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন, কিন্তু নিজেকে চবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ আছে, অর্থনীতি বিভাগের কয়েকজন সিনিয়র নারী শিক্ষার্থীকে তিনি কুরুচিপূর্ণ বার্তাও পাঠাতেন। সন্দেহ বেড়ে গেলে শিক্ষার্থীরাই তাকে আটক করে প্রক্টর দপ্তরে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, শিক্ষার্থীদের সচেতন ভূমিকায় এ ধরনের ভুয়া পরিচয়ধারীরা সহজেই ধরা পড়ছে। তিনি জানান, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং ভুয়া শিক্ষার্থী শনাক্তে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au