সর্বশেষ

জাহানারাকে অভিযোগ জমা দেয়ার সময় বাড়াল বিসিবি

  • 6:15 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন বাংলাদেশ নারী দলের এক সময়ের অধিনায়ক জাহানারা আলম। সাবেক এই ক্রিকেটার জাহানারাকে বাজে প্রস্তাব দিয়েছিলেন। কদিন আগেই ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।

এই নারী ক্রিকেটের দাবি অসংখ্যবার বিসিবিকে এসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কিন্তু কোন প্রতিকার পাননি। জাহানারার অভিযোগ আমলে নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ দিনের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।

এরই মধ্যে সেই ১৫ দিনের সীমা শেষ হয়েছে। মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে জানারাকে তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। তবে তিনি অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছেন। বিসিবি আশাবাদী ২০ ডিসেম্বরের মধ্যে সেই তদন্ত রিপোর্ট তারা হাতে পাবেন।

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি হুবহু তুলে ধরা হলো-
সম্পূর্ণ এবং সুসংগঠিত পর্যালোচনা নিশ্চিত করার জন্য, প্রাক্তন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, যিনি প্রধান অভিযোগকারী, তাকে স্বাধীন তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ প্রদান করার জন্য বলা হয়েছিল।

তিনি তার আনুষ্ঠানিক বিবৃতিতে অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। তাই স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবসের জন্য বাড়ানো হয়েছে। এখন রিপোর্টটি ২০ ডিসেম্বরের মধ্যে আশা করা হচ্ছে। বিসিবি একটি ন্যায্য ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au