সর্বশেষ

মারা গেলেন ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রবিন স্মিথ

  • 6:52 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ ডিসেম্বর-আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ও ৭১ ওয়ানডে ম্যাচ খেলা ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন।

৬২ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এ তারকার মৃত্যুর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

১৯৮৮ সাল থেকে ১৯৯৬; আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবিন স্মিথ। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬৭ রানের দুর্দান্ত একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার সময়কালে যেটি ছিল যেকোনো ইংলিশ ব্যাটারের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।

যেটি তিনি অবসরের পরও ২০ বছর নিজের আয়ত্বে রেখেছিলেন। সব মিলিয়ে রেকর্ডটি তার একান্ত নিজের ছিল ২৩ বছর। ২০১৬ সালে ১৭১ রান করে রেকর্ডটি দখলে নেন অ্যালেক্স হেলস।

সব মিলিয়ে রবিন জাতীয় দলের হয়ে ৬২ টেস্টে ৪৩.৬৭ গড়ে করেছেন ৪২৩৬ রান। যেখানে শতকের সংখ্যা ছিল ৯টি। ৭১ ওয়ানডেতে ৩৯.০১ গড়ে করেছেন ২৪১৯ রান। রবিন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতালেও তার জন্ম ও বেড়ে ওঠা মূলত দক্ষিণ আফ্রিকায়।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au