বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের মার্কশিট

  • 3:06 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- বলিউডের বাদশা শাহরুখ খান অভিনয়ে যেমন দক্ষতা দেখিয়েছেন, ছাত্রজীবনেও ছিলেন ঠিক ততটাই মেধাবী—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার কলেজের মার্কশিট দেখে তেমনটাই ধারণা করছেন ভক্তরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিত ওই মার্কশিটটি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দিল্লির হংসরাজ কলেজে অর্থনীতি বিষয়ে স্নাতক অধ্যয়নকালের।

প্রকাশিত নম্বরপত্র অনুযায়ী, শাহরুখ খান বেশ কয়েকটি বিষয়ে পেয়েছেন ৯২ নম্বর—যা ভক্তদের কাছে যথেষ্ট চমকপ্রদ। গণিতে ও পদার্থবিদ্যায় তার প্রাপ্ত নম্বর ৭৮। তবে ইংরেজিতে পেয়েছেন তুলনামূলকভাবে কম—৫১।

ভাইরাল হওয়া মার্কশিটে উল্লেখ রয়েছে শাহরুখ খানের জন্মতারিখ ২ নভেম্বর ১৯৬৫, যা আসল তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। বাবার নামসহ অভিনেতার ছবিও যুক্ত থাকায় ভক্তদের অনেকেই মনে করছেন এটি সত্যিকারেরই শাহরুখের কলেজ রেকর্ড।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাহরুখ খানের। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন বক্স অফিসে। তবে রুপালি পর্দায় নামার আগে ছোট পর্দার বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে তিনি অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au