সর্বশেষ

পর্তুগালকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

  • 6:57 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ নভেম্বর-বছরের শেষ ম্যাচে রোনালদোর দেশ পর্তুগালকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। নারী ফুটবলে পর্তুগালকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। একের পর এক আক্রমণে এদিন দিশেহারা হয়ে যায় পর্তুগিজরা। এ নিয়ে দুই দলের তিনবারের দেখায় সবকটিতেই জয়ের দেখা পেয়েছে ব্রাজিল।

খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ডান দিক থেকে দুদিনহার ক্রসে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন গাবি জানোত্তি। ১৬ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে বল নিয়ে মাঝমাঠ থেকে দৌঁড়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন লুদমিলা। ৩০ মিনিটে লুদমিলার পাস থেকে দুদিনহা স্কোরলাইন বাড়িয়ে করেন ৩–০।

জয়ের ব্যবধানের চেয়েও বড় ছিল ব্রাজিলের খেলায় ছন্দ ও দাপট। দুর্দান্ত গতি, তীব্রতা ও শৃঙ্খলিত ট্যাকটিক্যাল সাজে খেলতে থাকা ব্রাজিল পুরো ম্যাচজুড়ে পর্তুগালকে চাপে রেখে একপ্রকার বিধ্বস্ত করে দেয়। দ্বিতীয়ার্ধের ২৮তম মিনিটে বদলি হিসেবে ইয়াসমিনের জায়গায় নেমেই গোলের দেখা পান ইসাবেলা। কর্নার থেকে উঠিয়ে দেওয়া বলে দারুণ এক হেডে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন তিনি।

শেষদিকে আরও এক গোলের দেখা পায় ব্রাজিলের মেয়েরা। দ্বিতীয়ার্ধের ৪৩তম মিনিটে পেনাল্টি বক্সে ব্রুনিনহার ওপর ফাউল হলে স্পটকিকে নিখুঁতভাবে গোল করেন বিআ জানেরাত্তো। ফলে ৫-০ ব্যবধানেই নিশ্চিত হয় ব্রাজিলের দাপুটে জয়।

এই শাখার আরও খবর

ঢাকায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

ঢাকার মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন কারী তাশরীফ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসায় চুমু ও থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কারী জুবায়ের আহমাদ তাশরীফ। গত রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত…

মক্কার মৃত্যুদণ্ড নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নে প্রবাসীদের মানববন্ধন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক ভূমিকা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার সংগঠন। বিদেশে বিচারের মুখোমুখি হওয়া বাংলাদেশিদের জন্য…

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au